গাজীপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রমোশন দিবস উদযাপন

গাজীপুর প্রতিনিধি: সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ প্রতিপাদ্যে গাজীপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রমোশন দিবস —২০২৫ উদযাপন উপলক্ষে ভূমিকম্প, অভিকাণ্ড বিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
গাজীপুর জেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগিতায় সোমবার দুপুরে কালেক্টরেট স্কুল এন্ড কলেজে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাফিসা আরেফীন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোতাছেম বিল্যাহ সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সাজ্জাত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষক ও আইসিটি সোহেল রানা, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আওলাদ হোসেন,গাজীপুর ফায়ার সার্ভিসের উপ—সহকারী পরিচালক মো:মামুন প্রমুখ।
সভায়, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড থেকে মানুষ কিভাবে নিজেদের আত্মরক্ষা করতে পারবে সেসব বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মহড়া অনুষ্ঠিত হয়।
আত্মরক্ষামূলক এই মহড়ায় গাজীপুর ফায়ার সার্ভিস, রেডক্রিসেন্ট সোসাইটির সদস্য এবং শিক্ষার্থীরা অংশ নেন।



