চট্টগ্রামে মাদরাসা ছাত্রকে বলাৎকার, শিক্ষকের মৃত্যুদণ্ড

আপডেট: October 15, 2025 |
srg
print news

চট্টগ্রাম নগরীর দারুল উলুম মাদরাসার এক ছাত্রকে বলাৎকার করায় শিক্ষক মো. ইসমাইলকে (৪৭) মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মো. সাইদুর রহমান গাজী।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী ২০২২ সালে নগরীর দারুল উলুম মাদরাসায় হিফজুল কোরআন বিভাগে ভর্তি হন। মাদরাসায় থাকাকালীন অভিযুক্ত শিক্ষক তাকে তার ইচ্ছার বিরুদ্ধে বলাৎকার করতো। সর্বশেষ ২০২২ সালের ২৬ সেপ্টেম্বর রাতে ৬ষ্ঠ তলার গোসলখানায় নিয়ে তার পরনের প্যান্ট খুলে জোরপূর্বক বলাৎকার করেন। বিষয়টি মাদরাসা পরিচালনা কমিটি অবহিত করে ভুক্তভোগীর মা বাদী হয়ে চকবাজার থানায় মামলা দায়ের করেন।

আসামি মো. ইসমাইল গ্রেফতারের পর ঘটনা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দী দেন। তদন্তকারী কর্মকর্তা একই বছরের ২৯ ডিসেম্বর চার্জসিট দাখিল করেন। ২০২৩ সালের ১৪ জুন চার্জগঠনের পর বাদী, ডাক্তার, ভিকটিম, তদন্তকারী কর্মকর্তাসহ ৯ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন।
সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক মৃত্যুদণ্ডের রায় দেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পিপি এডভোকেট হায়দার মো. সোলাইমান ও অতিরিক্ত পি.পি. এডভোকেট আকবর আলী। আসামি পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট মো. ফোরকান।
Share Now

এই বিভাগের আরও খবর