চট্টগ্রাম নগরীতে বিদেশি জাল নোট উদ্ধার, গ্রেফতার ০১

আপডেট: October 15, 2025 |
inbound8690971194288132900
print news

মোহাম্মদ রেজাউল করিম, স্টাফ রিপোর্টারঃ চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন নুর নগর হাউজিং থেকে কয়েক কোটি টাকার বিদেশি জাল নোট উদ্ধার ও তামজিদ নামে একজনকে আটক করেছে র‌্যাব ।

মঙ্গলবার (১৪ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে বহদ্দারহাট এক কিলোমিটার এলাকার নুরনগর হাউসিং সোসাইটির একটি বিল্ডিংয়ের ফ্ল্যাটে অভিযান চালায় র‌্যাব-৭।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক তামজিদ জানিয়েছে, শুটিং পারপাসে এই মুদ্রাগুলো নগরীর আন্দরকিল্লার অংকুর প্রিন্টার্স থেকে তৈরি করা হতো এবং তা দারাজের মাধ্যমে বিক্রি করা হতো। গত চার মাস ধরে এ অবৈধ জাল নোট তৈরি ও বিপণনের কাজে যুক্ত ছিলেন তিনি।

র‌্যাব জানায়, অভিযানে তার কাছ থেকে সাতটি মোবাইল, সাতটি ক্রেডিট কার্ড, ল্যাপটপসহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত কিছু জাল নোটে ‘শুটিং’ শব্দ লেখা থাকলেও অনেক নোটে তা লেখা ছিল না।

বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী কেউ শুটিং বা অন্য কোনো উদ্দেশ্যে জাল নোট তৈরি করার এখতিয়ার রাখে না।

Share Now

এই বিভাগের আরও খবর