জয়পুরহাটে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে র‍্যালী ও হাত ধোয়া প্রদর্শনী

আপডেট: October 15, 2025 |
inbound7655547550985703780
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ ‘হাত ধোয়ার নায়ক হোন’ এই প্রতিপাদ্য নিয়ে জয়পুরহাটে বিশ্ব হাতধোয়া দিবস  উদযাপন উপলক্ষে র‍্যালী ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

দিবসটি উপলক্ষে বুধবার  বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর জয়পুরহাটের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় চত্তর থেকে একটি র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি বিভিন্ন  সড়ক প্রদক্ষিণ শেষে কালেক্টরেট বালিকা বিদ্যালয়ে গিয়ে শেষ হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে  হাত ধোয়া  দিবসের উদ্বোধন করেন জয়পুরহাট জেলা প্রশাসক (যুগ্মসচিব) আফরোজা আকতার চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক জেসমিন নাহার, জনস্বাস্থ্য প্রকৌশল অধিপ্তরের নির্বাহী প্রকৌশলী উম্মে রোমান খান জনি, জেলা মৎস্য কর্মকর্তা মাসুদ রানা, জেলা প্রশাসনের সহকারী কমিশনার আব্দুর রউফ,  আব্দুল্লাহ আল মাহবুব,  জয়পুরহাট ২৫০ শয্যা  হাসপাতালের তত্বাবধায়ক সরদার রাশেদ মোবারক জুয়েল,  ড্রাফটস ম্যান আলামিন প্রমুখ ।

Share Now

এই বিভাগের আরও খবর