শাহজাদপুরে যৌতুকের টাকার জন্যে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর মিথ্যা অপপ্রচার

আপডেট: October 17, 2025 |
inbound942892416305467708
print news

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরে নিজের অপকর্ম ঢাকতে  স্ত্রীর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীর থানায় অভিযোগ দ্বায়ের করেছে।

অভিযোগে জানা যায়, দুই বছর পূর্বে শাহজাদপুর পৌর এলাকার পুকুরপাড় মহল্লার মোঃ শাহনেওয়াজের কন্যা মোছাঃ মাবিয়া খাতুন (২০) এর সঙ্গে একই উপজেলার পোতাজিয়া ইউনিয়নের মাদলা গ্রামের মোঃ মন্টু সরকারের পুত্র মোঃ শফিকুল ইসলাম (২৭) এর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।

বিবাহের কিছুদিন পর থেকেই শফিকুল যৌতুতকের টাকার জন্যে স্ত্রী মাবিয়ার উপর বিভিন্নভাবে নির্যাতন করে আসছিল।

নির্যাতনের ফলে অসহায় পিতা কয়েকবার টাকাও দিয়েছে শফিকুলকে। কিন্তু শফিকুল বার বার যৌতুক টাকা দাবী করে স্ত্রীর উপর নির্যাতন করতেই থাকে।

এক পর্যায়ে ৩ অক্টোবর  সকালে স্ত্রী মাবিয়াকে বাবার কাছে থেকে ২ লাখ আনতে বলে কিন্তু মাবিয়া টাকা আনতে অস্বীকার করলে এদিন সকালে মাবিয়াকে বেদম মারপিট করে তাকে ঘরে আটকে রাখে।

খবর পেয়ে অসহায় পিতা শাহনেওয়াজ মেয়ের বাড়িতে গিয়ে ওই গ্রামের গ্রাম প্রধানদের সাথে আলোচনা সাপেক্ষে চিকিৎসার জন্যে কন্যা মাবিয়াকে বাড়িতে নিয়ে যায়।

কিছুদিন পর স্বামী শফিকুল সামাজিক যোগাযোগ মাধ্যেমে ছড়িয়ে দেয় মাবিয়া তার শিশু সন্তানকে স্বামীর বাড়িতে রেখে স্বর্নালঙ্কার টাকা- পয়সা নিয়ে অন্য ছেলের সাথে পালিয়ে গেছে বলে মিথ্যা অপপ্রচার চালায়।

এই মিথ্যা অপপ্ররচারের ফলে স্ত্রী মাবিয়া ও তার বাবার মানহানী হওয়ায় তার প্রতিবাদ ও যৌতুক লোভী স্বামীর বিচারের দাবীতে গত ১৫ অক্টোবর শাথানায় একটি অভিযোগ দ্বায়ের করেছে।

এ ঘটনায় এলাকাবাসী তীব্র নিন্দা জানিয়ে যৌতুক লোভী স্বামী শফিকুলের বিচারের দাবী জানিয়েছে।

Share Now