শিবগঞ্জে সহকারী কমিশনার ভূমিসহ দুই কর্মকর্তাকে বিদায় সংবর্ধন প্রদান

আপডেট: October 20, 2025 |
inbound4441602474902031300
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ পবগুড়ার শিবগঞ্জ উপজেলার সহকারী কমিশনার(ভূমি) তাসনিমুজ্জামানসহ দুই কর্মকর্তাকে বদলি জনিত কারণে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

১৯ অক্টোবর (রবিবার) সন্ধ্যায় বগুড়ার শিবগঞ্জ উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে সহকারী কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান,এটিও মেহেদী হাসান,পল্লী সঞ্চয় ব্যাংকের সিনিয়র অফিসার মামুনুর রশিদের বিদায় অনুষ্ঠান উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন নবাগত সহকারী কমিশনার (ভূমি) ফারহানা ফেরদৌস শিউলি, শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ(ওসি) শাহিনুজ্জামান শাহীন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.রুহুল আমিন, কৃষি কর্মকর্তা আব্দুল হান্নান,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মাহাবুব মোর্শেদ,উপজেলা প্রকৌশলী দেলোয়ার হোসেন,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কাজী জাহাঙ্গীর হোসেন,উপজেলা নির্বাচন কর্মকর্তা সাখাওয়াত হোসেন,মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফুল ইসলামসহ প্রমুখ।

Share Now