রাণীশংকৈলে মাদকের বিরুদ্ধে মিছিল ও সমাবেশ 

আপডেট: October 20, 2025 |
inbound4478149993038308888
print news

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: “চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে”— এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মাদকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

১৯ অক্টোবর (রবিবার) বিকেলে উপজেলার বাচোর ইউনিয়নের কাতিহার বাজারে “নাগরিক কল্যাণ কমিটি” নামক একটি সেচ্ছাসেবী সংগঠন  এর আয়োজনে মাদকবিরোধী বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাজারের চৌরাস্তা মোড়ে এসে শেষ হয় এতে উপস্থিত ছিলেন স্থানীয় যুবক, শিক্ষার্থী ও সর্বস্তরের জনগণ।

এসময় ৫ নং বাচোর ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদ, সাধারণ সম্পাদক স্বপন,বনগাঁও আবু জাহিদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস আলম মানিক, ছাত্র প্রতিনিধি তারেক মাহমুদ এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নির্বাহী সদস্য মো. রবিউল ইসলাম (রতন), স্বেচ্ছাসেবক হারুনুর রশিদ,জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ মাদকবিরোধী এই কার্যক্রমকে সমর্থন জানিয়ে উপস্থিত ছিলেন।

পথসভায় বক্তারা বলেন, মাদক একটি সমাজ ও গোটা প্রজন্মকে ধ্বংস করে দেয়। তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

তারা আরও বলেন, “যে মুখে আমরা পবিত্র ‘মা’ শব্দটি উচ্চারণ করি, সেই মুখে কখনোই মাদক গ্রহণ করা উচিত নয়।”

যারা মাদকবিরোধী এই কার্যক্রমকে সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আয়োজকরা জানান, “কাতিহার নাগরিক কল্যাণ কমিটি” বরাবরের মত বিভিন্ন সামাজিক ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে তারা নিয়মিতভাবে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাবেন।

Share Now