সাত দফা দাবিতে জয়পুরহাটে শিক্ষকদের সমাবেশ ও  বিক্ষোভ মিছিল 

আপডেট: October 20, 2025 |
inbound2666509664677647723
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা ও শতভাগ উৎসব ভাতাসহ ৭ দফা দাবিতে জয়পুরহাটে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষকরা।

সোমবার বেলা ১২টায় শহরের শহীদ ডাঃ আবুল কাশেম ময়দানে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি বের করা হয়।

মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী হাসিবুল আলম, জেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি মোস্তাফিজুর রহমান, সহ সভাপতি মাওলানা মাহমুদুল ইসলাম ও সেক্রেটারি তাইফুল ইসলাম ফিতাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা।

পরে জেলা প্রশাসক (যুগ্মসচিব) আফরোজা আক্‌তার চৌধুরীর নিকট স্মারকলিপি জমা দেন শিক্ষক নেতারা।

Share Now