শাহজাদপুরে প্রকাশিত সংবাদের বিরুদ্ধে বিএনপি নেতার সংবাদ সম্মেলন 

আপডেট: October 22, 2025 |
inbound8090459540235134070
print news

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রকাশিত সংবাদের বিরুদ্ধে বিএনপি নেতার সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) রাতে শাহজাদপুর বিসিক বাস ষ্ট্যান্ড নবীন বরন টিকিট কাউন্টার রুমে সংবাদ সম্মেলন করেন শাহজাদপুর পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক হাজী আইয়ুব আলী।

সোমবার ২০ অক্টবর সামাজিক যোগাযোগ মাধ্যমে শাহজাদপুর মহিলা কলেজের জায়গা দখল করে মার্কেট নির্মান করছেন বিএনপি নেতা  আইয়ুব আলী  এই শিরোনামে সংবাদ প্রকাশ হওয়ায় তারই প্রতিবাদে বিএনপি নেতা আইয়ুব আলী এই সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমার বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়েছে আমি এর প্রতিবাদ ও তীব্র নিন্দা জানাই।

তিনি আরো বলেন, ২০০০ সালে জামাল উদ্দিনের নিকট হতে ৩ শতাংশ ভূমি রেজিস্টারি করে নেই।  ২০০৬ সালে জামাল উদ্দিনের নিকট হতে ৪ শতাংশ ক্রয়ের মাধ্যমে রেজিস্টারি কীে নেই।

পরবর্তিতে আদালতে তার ছেলের মাধ্যমে আব্দুল জব্বার গংদের নিকট থেকে ৩ শতাংশ ভূমি রেজিস্টারি করে নেই। আমি সিএনবি এর বিরুদ্ধে আদালতে রেকর্ড সংশোধনের মামলা করি।

পরবর্তিতে বিজ্ঞ আদালত আমার পক্ষে রায় দেন। তারপর থেকে আমি খারিজ করে খাজনা দিয়ে চলিতেছি।

২০০৮ সালে মনোয়ারা খাতুন ও কলেজ কর্তৃপক্ষ আমার জায়গা নিয়ে আদালতে মামলা দায়ের করে। সেই মামলাতে বিজ্ঞ আদালত আমার পক্ষে রায় দেন।

আমার সম্মান হানী করার জন্যে এই মিথ্যা সংবাদ প্রচার করা হয়েছে আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

Share Now