বগুড়ার জলেশ্বরীতলা থেকে আ:লীগ নেতা আঃ সালাম গ্রেফতার

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত পলাতক আসামী ও বগুড়া আদমদিঘী উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মোঃ আব্দুস সালাম (৬০)-কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
২২ অক্টোবর (বুধবার) দুপুর ১২টার দিকে বগুড়া জেলা শহরের জলেশ্বরীতলা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আব্দুল সালামকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আব্দুস সালাম আদমদিঘী উপজেলার ভেনলা গ্রামের মৃত খয়ের উদ্দিনের ছেলে। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান।
পুলিশের এই কর্মকর্তা জানান, জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র ও সাধারণ জনগণের ওপর হামলা, হত্যাচেষ্টা ও নিপীড়নের অভিযোগে দায়ের হওয়া মামলায় তিনি এজাহারনামীয় আসামী।
মামলাটি বর্তমানে তদন্তাধীন এবং আদালতে বিচারাধীন রয়েছে।


