নরসিংদীতে বাসের চাপায় অটোরিকশা চালকসহ নিহত ৩

আপডেট: October 24, 2025 |
inbound7404678861957013111
print news

নরসিংদীর মাধবদীতে যাত্রীবাহি বাসের চাপায় অটোরিকশা চালকসহ তিনজন নিহত হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে ঢাকা সিলেট মহাসড়কের মাধবদীর রাইনাদি এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মাধবদীর রাইনাদি এলাকার রবিউল্লাহ এর ছেলে অটোরিকশা চালক ফাহিম মিয়া (২৮), আলতাফ হোসেনের ছেলে সাব্বির (২৫) ও অজিবর মিয়ার ছেলে সিয়াম (২২)।

হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত দেড়টার দিকে ঢাকা থেকে সিলেটগামী লাকি পরিবহনের একটি দ্রুতগামী বাস মহাসড়কের রাইনাদী এলাকা অতিক্রম করছিলেন।

এসময় মাধবদী থেকে আসা যাত্রীবাহী একটি অটোরিকশা মহাসড়ক পারাপার হচ্ছিল।

এসময় দ্রুতগামী বাসটি যাত্রীবাহি অটোরিকশাটিকে চাপা দিয়ে টেনে সামনে নিয়ে যায়। এতে অটোরিকশাটি একেবারে দুমড়ে মুচড়ে যায়।

আর ঘটনাস্থলেই সিয়াম নামে এক যাত্রী মারা যায়। স্থানীয়রা বাকীদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ঢাকায় পাঠানো হয়।

পরে ঢাকায় নেওয়ার পথে অটোরিকশা চালক ফাহিম ও ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় সাব্বির মারা যায়।

ইটাখোলা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, রাতে বাসের চাপায় দুইজন মারা গেছে।

আরেকজনের মৃত্যুর খবর আমরা এখন পাইনি, এবিষয়ে খবর নেওয়া হচ্ছে। আর ঘাতক বাসকে আটক করে থানায় রাখা হয়েছে। এঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Share Now