শিবগঞ্জের মোকামতলায় বৃষ্টি উপেক্ষা করে বিএনপির কর্মীসভায় নেতাকর্মীর ঢল

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলায় বিএনপির কর্মীসভা অনুষ্টিত হয়েছে।
২৯ অক্টোবর (বুধবার) বিকেলে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা উচ্চ বিদ্যালয় স্কুল মাঠ ইউনিয়ন বিএনপির আয়োজনে ধানের শীষের এই কর্মীসভা অনুষ্ঠিত হয়।
বৃষ্টি উপেক্ষা করে কর্মী সভায় হাজারো নেতা-কর্মী ও সাধারণ মানুষ ভিজে উপস্থিত হন।
উক্ত সভায় সভাপতিত্ব করেন মোকামতলা ইউনিয়ন বিএনপির সভাপতি নুরে আলম মামুন তালুকদার।
অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন বগুড়া-৩৭ শিবগঞ্জ-আসনের বিএনপির ধানের শীষ মার্কার গ্রিন সিগনাল পাওয়া পদপ্রার্থী, বগুড়া জেলা বিএনপি’র সহ-সভাপতি ও শিবগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি মীর শাহে আলম।
অনুষ্ঠানটি সঞ্চলনা করেন মোকামতলা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক রোকন উদ দৌলা রুবেল। স্কুল মাঠ ছাড়াও নেতা-কর্মী ও সাধারণ মানুষ স্কুলের বিভিন্ন বারান্দায় দাঁড়িয়ে বক্তব্য শোনেন।
প্রধান অতিথি মীর শাহে আলম বলেন,শিবগঞ্জের মানুষ ধানের শীষের প্রতি কতটা ভালোবাসা পোষন করে, আজকের এই বৃষ্টিভেজা কর্মীসভাই তার প্রমাণ।আপনারা বৃষ্টিতে ভিজেও যে উদ্দীপনা দেখিয়েছেন, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ।
এ সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তার পরিবারের উপর ফ্যাসিস্ট হাসিনার নির্যাতনের চিত্র তুলে ধরতে গিয়ে আবেগাপ্লুত হয়ে কেঁদে ফেলেন তিন।
কর্মীসভায় উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল ওহাবসহ সকল প্রর্যায়ের নেতা-কর্মী, মোকাতলা ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের হাজারো নেতা-কর্মী উপস্থিত ছিলেন।















