গণঅভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত করেছে এবি পার্টি

আপডেট: July 30, 2025 |
dsdffffasdsds 2
print news

গোপাল কুমার সরকার, বিশেষ প্রতিনিধি:  আজ রায়েরবাজার কবরস্থানে জুলাই-২৪ এর গণঅভ্যুত্থানে শহীদের গণকবরে গিয়ে সেখানে ফাতেহা পাঠ ও দোয়া মোনাজাত করেন আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।

কবর জিয়ারত , শ্রদ্ধাজ্ঞাপন ও দোয়ার আয়োজন শেষে  শহীদদের গণকবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় এবি পার্টির প্রতিনিধি দল।

বুধবার (৩০ জুলাই) বিকেলে দোয়া পরিচালনা ও জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা এবং তাদের রুহের মাগফেরাত কামনা করেন এবি পার্টির ভাইস চেয়ারম্যান লে. কর্ণেল (অবঃ) হেলাল উদ্দিন।

শ্রদ্ধা নিবেদনে আরও উপস্থিত ছিলেন এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত টুটুল, ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক আব্দুল হালিম খোকন, উত্তরের সদস্য সচিব সেলিম খান, দক্ষিণের সদস্য সচিব আহমাদ বারকাজ নাসির, সহকারী স্বেচ্ছাসেবা বিষয়ক সম্পাদক কেফায়েত হোসেন তানভির, তোফাজ্জল হোসেন রমিজ, সহকারী সাংগঠনিক সম্পাদক শাহজাহান ব্যাপারী, সহকারী দফতর সম্পাদক মশিউর রহমান মিলু, যুবপার্টির দফতর সম্পাদক আমানুল্লাহ সরকার রাসেল, সহকারী অর্থ সম্পাদক আবু বকর সিদ্দিক সহ কেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Share Now