স্থানীয়রা জানান, বিএনপি নেতা মামুন শেখ স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে অফিসে বসেছিলেন। এ সময় দুর্বৃত্তরা হঠাৎ অফিস লক্ষ্য করে পরপর দুটি বোমা ও চার রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। এ সময় ইউসেপ বাংলাদেশ স্কুলের সাবেক শিক্ষক ইমাদুল হক ও মামুন গুরুত্বর আহত হন৷ তাদেরকে স্থানীয় নেতাকর্মীরা দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। নেয়ার পথে ইমাদুল হক মানা যান। তিনি এশার নামাজের পর ওই বিএনপির অফিসে ওয়াজ মাহফিলের টাকা কালেকশন করার জন্য গেছিলেন৷
খুলনায় বিএনপি নেতার অফিসে গোলাগুলি, শিক্ষক নিহত
আপডেট: November 3, 2025
|

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) এসি ( মিডিয়া) মো: শফিকুল ইসলাম জানান, সন্ত্রাসীদের গুলিতে ও বোমা হামলায় ৩ জন আহত হয়েছেন। এর মধ্যে একজনের অবস্থা আশংকাজনক রয়েছে বলে জানতে পেরেছি ৷ পুলিশ ঘটনাস্থলে আছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। অভিযুক্তদের এখনো সনাক্ত করা যায়নি। পুলিশ কাজ করছে।
