পরকীয়া প্রেমিককে বিয়ে করলেন স্ত্রী,ঝাড়ু মিছিল করলেন স্বামী!

আপডেট: November 4, 2025 |
sdr
print news

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল ইউনিয়নের দাড়িয়াল গ্রামে বজলু হাওলাদারের স্ত্রী ৪ সন্তানের জননী শিমু বেগম তার স্বামীকে তালাক দিয়ে পরকীয়া প্রেমিককে বিয়ে করায় এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

এ ঘটনার প্রতিবাদে রবিবার সাবেক স্বামী বজলু ও এলাকাবাসী দাড়িয়াল গ্রামের মিয়া বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ও স্ত্রীর বসবাসরত বাড়ির সামনে ঝাড়ু হাতে মিছিল করলে এলাকাজুড়ে তৈরি হয় তোলপাড়।

ভুক্তভোগী বজলু হাওলাদার বলেন, ১৭ বছর আগে খুলনার ব্যবসা করতেন তিনি। তখন শিমু বেগমকে দুই সন্তানসহ বিয়ে করেন। শিমু বেগমের প্রথম স্বামীর ঘরের দুই সন্তানসহ বজলু হাওলাদার বরিশালের বাকেরগঞ্জ দাড়িয়াল নিজ গ্রামে বসবাস শুরু করেন। তার স্ত্রীর প্রথম সংসারের দুই মেয়েকে লালন পালন করে বড় করে অন্যত্র বিয়েও দিয়েছিলেন। তবে সেই মেয়েদের সংসারও বেশি দিন টেকেনি। এদিকে বজলু হাওলাদারের সংসারে দুটি পুত্র সন্তানও রয়েছে। সবাই মিলে এক সাথে বাস করে আসছিলেন। এরপর বজলু হাওলাদার পৈত্রিক সম্পত্তি বিক্রি করে নিজ এলাকায় জমি ক্রয় করে তার স্ত্রীর ও নিজের টাকা মিলিয়ে
৬৮ লাখ টাকা ব্যয় করে জমি ক্রয় করে একটি বাড়ি নির্মাণ করেন। যে বাড়িটিতে তার স্ত্রীর প্রথম সংসারের ২ কন্যার সন্তানের নামে অর্ধেক সম্পত্তির দলিল রয়েছে। বাকি অর্ধেক সম্পত্তির তার নামে। দীর্ঘদিন ধরে তার স্ত্রী বাড়ির পাশে দাড়িয়াল মিয়া বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামালের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। বিষয়টি জানাজানি হলে স্ত্রীকে বুঝানোর চেষ্টা করলেও তাতে লাভ হয়নি। অবশেষে সম্প্রতি স্ত্রী তাকে তালাক দিয়ে ওই প্রেমিকের সঙ্গে গোপনে বিয়ে করেন।

তবে এ বিষয়ে শিমু বেগমের সাথে কথা বলতে চাইলে তিনি কথা বলতে অশ্বিকৃতি জানান।

এ বিষয়ে স্কুল শিক্ষক কামালের কাছে জানতে চাইলে তিনি বলেন, শিমু বেগমের সাথে তার পরিচয় রয়েছে। তবে বিয়ের বিষয়টি তিনি এড়িয়ে যান।

Share Now