রাণীশংকৈলে স্ত্রীর সাথে অভিমান করে স্বামীর আত্মহত্যা

আপডেট: November 7, 2025 |
inbound2408789026128202617
print news

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় স্ত্রীর সাথে অভিমান করে তরিকুল ইসলাম (৩৫) নামের এক যুবক ওরনা পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

মৃত তরিকুল ইসলাম সিরাজগঞ্জ সদর উপজেলার পৌর দত্তবাড়ি এলাকার দুলাল হোসেনের ছেলে।

৭ নভেম্বর (শুক্রবার) সন্ধ্যায় পৌর শহরের শান্তিপুর এলাকার শহীদুল ইসলামের বাড়ি থেকে তার ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তরিকুলের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

জানা গেছে, তরিকুল ইসলাম ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কোম্পানিতে বিক্রয় প্রতিনিধি হিসেবে রাণীশংকৈলে কর্মরত ছিলেন।

তিনি রাণীশংকৈল পৌর শহরের শান্তিপুর এলাকার মৃত শহীদুল ইসলামের বাড়িতে পরিবারসহ ভাড়া থাকতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দাম্পত্য জীবনে তরিকুল ও তার স্ত্রীর মধ্যে প্রায়ই কলহ-বিবাদ লেগে থাকত। শুক্রবার বিকেলে ঝগড়ার পর তরিকুল ঘরের দরজা বন্ধ করে ভেতরে প্রবেশ করেন।

পরে স্ত্রী ডাকাডাকি করেও সাড়া না পেয়ে প্রতিবেশীদের সহায়তায় দরজা ভেঙে ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় তার ঝুলন্ত মরদেহ দেখতে পান।

পরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ। এসময় লাশের প্যান্টের পকেট থেকে একটি চিরকুট পাওয়া গেছে।

inbound7840286924464568535

সেখানে তরিকুল লিখেছেন—“আমি অপরাধী বটে, কিন্তু তুমি যে অপবাদ দিয়েছো—আমি নাকি চরিত্রহীন, তা আমি মেনে নিতে পারিনি।

আল্লাহর কসম করে বলছি, তুমি ছাড়া আমি আর কোনো নারীকে স্পর্শ করিনি। মৃত্যুর আগে কেউ মিথ্যা কথা বলে না।

আমার সন্তানদের দেখে রেখো, সত্যিই আমি তোমাকে খুব ভালোবাসতাম আলবিদা,,,, আলবিদা,,,,,, আলবিদা”।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেছে।

ময়নাতদন্তের জন্য লাশ জেলা মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

Share Now

এই বিভাগের আরও খবর