বুড়িগঙ্গায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৫ শিক্ষার্থী নিয়ে নৌকাডুবি

আপডেট: November 8, 2025 |
sffffaa
print news
পুরান ঢাকার বুড়িগঙ্গা নদীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০ শিক্ষার্থীকে নিয়ে নৌকাডুবির ঘটনা ঘটেছে। আজ শুক্রবার (৭ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বুড়িগঙ্গা নদীর লালকুঠির ঘাটে এ ঘটনা ঘটেছে।তবে তাৎক্ষণিক সবাইকে উদ্ধার করা হয়েছে এবং সবাই নিরাপদে রয়েছেন বলে নিশ্চিত করেছেন সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহাগ রানা।

জানা যায়, আজ শুক্রবার রাতে বুড়িগঙ্গায় নৌকা নিয়ে ঘুরতে বের হন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের ১৫ জন শিক্ষার্থী।

সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহাগ রানা সাংবাদিকদের বলেন, নৌকায় ১০-১৫ জন জবি শিক্ষার্থী ছিলেন।
 
Share Now