বগুড়ায় অত্যাধুনিক ধারালো বার্মিজ চাকুসহ  গ্রেফতার ০১

আপডেট: November 9, 2025 |
inbound3276212242817198863
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুর অত্যাধুনিক ধারালো বার্মিজ চাকুসহ সজীব হাসান(২০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

০৭ নভেম্বর (শুক্রবার) দিবাগত রাত সোয়া ১টার দিকে গোপন সংবাদ ভিত্তিতে বগুড়ার শাজাহানপুর উপজেলার খলিশাকান্দি মধ্যপাড়া এলাকার, সাবেক মেম্বর মোজাম্মেল হক এর বাড়ির পিছনে খোরশেদ আলম স্টোর নামক দোকানের পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে সজীব হাসানকে গ্রেফতার করা হয়।

গ্রেতারকৃত সজীব হাসান বগুড়ার শাজাহানপুর থানাধীন খলিশাকান্দি উত্তরপাড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।

এসব তথ্য নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম শফিক।

পুলিশের এই কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সজীব হাসানকে অত্যাধুনিক বার্মিজ চাকুসহ গ্রেপ্তার করা হয়।

শনিবার তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

Share Now