জয়পুরহাটে শহর বিএনপির উদ্যোগে নির্বাচনী প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আপডেট: November 10, 2025 |
inbound1643548327717813513
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জয়পুরহাট শহর বিএনপির উদ্যোগে ৯ টি ওয়ার্ডের নেতাকর্মীদেরকে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

নতুনহাটস্থ শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জল প্রধান এর বাসভবনে এ সভা অনুষ্ঠিত হয়।

শহর বিএনপির সভাপতি আমিনুর রহমান বকুল এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জয়পুরহাট জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন।

শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বল প্রধান এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও জয়পুরহাট ১ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য  পদপ্রার্থী মাসুদ রানা প্রধান।

এসময় উপস্থিত ছিলেন সদর থানা বিএনপির আহবায়ক এ্যাড. হেনা কবির, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহবায়ক এ্যাড. মিজানুর রহমান, শহর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মামুনুর রশীদ, শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক ফারিকুল ইসলাম সুলভ, এনামুল হক, শ্রমিক দলের সিনিয়র সহ সভাপতি নজমুল হক, জেলা জিয়া মঞ্চের আহবায়ক দেলদার হোসেন, সদস্য সচিব মতিউর রহমান, মহিলা দলের সহ সভাপতি মৌসুমি আক্তার, রেখা খানম, জিয়া মঞ্চের সদর থানার সভাপতি সাইফুল ইসলামসহ ৯ টি ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share Now