বগুড়ায় অবৈধ পলিথিন কারখানায় ২৫ হাজার টাকা জরিমানা

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় র্যাব-১২ এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ অধিদপ্তর বগুড়া কর্তৃক জেলা শহরের দক্ষিণ বৃন্দাবন পাড়া এলাকায় পালশা পলিমার কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ ভাবে পলিথিন উৎপাদন করায় ২৫ হাজার টাকা জরিমানা এবং ১০১৫ কেজি পলিথিন জব্দ করা হয়।
১০ নভেম্বর (সোমবার) রাত সাড়ে ৮ টার দিকে র্যাব-১২ বগুড়া, কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার ফিরোজ আহমেদ, এটিসি লক্ষণ চন্দ্র দাস, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট,বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ অধিদপ্তর, বগুড়া জেলা কার্যালয়,বগুড়া এর নেতৃত্বে র্যাব-১২ বগুড়ার একটি চৌকস আভিযানিক দলসহ , বগুড়া সদর থানার দক্ষিণ বৃন্দাবন পাড়া টু স্টার প্রিন্টিং পূর্ব পালশা পলিমার কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এ সময় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন বিরোধী অবৈধ ভাবে পলিথিন উৎপাদন করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ ( সংশোধিত -২০১০) এর ৬(ক)( খ)ধারার অপরাধ এবং১৫ (১) ধারা ভঙ্গের অপরাধ করার অভিযোগে কারখানা মালিক আলহাজ্ব মোঃ তারিক (৫৫), পিতা -মৃত- মতিয়ার রহমান, সাং দক্ষিণ বৃন্দাবন পাড়া, থানা – সদর, জেলা বগুড়া ‘কে ২৫ ( পঁচিশ) হাজার টাকা জরিমানা আদায়পূর্বক খালাস প্রদান করা হয়।
উক্ত কারখানায় অবৈধ ভাবে পলিথিন উৎপাদন করার সময় ১,০১৫ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়।
