জাবির মওলানা ভাসানী হল সংসদের উদ্যোগে নবীনবরণ ও প্রীতিভোজ

আপডেট: November 11, 2025 |
inbound4742072355709131796
print news

আমিনা হোসাইন বুশরা, জাবি প্রতিনিধি:জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মওলানা ভাসানী হলের নবাগত ৫৪ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে নবীন বরণ ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(১০ নভেম্বর) রাত ৮টায় হলটির মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ৫৪তম আবর্তনের নবীন শিক্ষার্থীদের ক্রেস্ট দিয়ে বরণ করা হয়।

এসময় নবীন শিক্ষার্থী ইশরাক বলেন,”এমন আয়োজনের জন্য হল সংসদকে ধন্যবাদ জানাই। হলের বন্ধু ও সিনিয়রদের সহায়তায় সুন্দরভাবে কাটছে আমাদের সময়।

এত সুন্দর ও জাকজমকপুর্ন নবীন বরন পেয়ে আমরা আপ্লুত।ভাসানী হল সবসময় তাদের বিশেষত্ব ধরে রাখবে এই আশা করছি”

ভাসানী হল ছাত্রসংসদের সাধারণ সম্পাদক রিদয় পোদ্দার বলেন, “মওলানা ভাসানী হলের নবীণ শিক্ষার্থীদের হল প্রশাসনের সহযোগিতায় ছাত্র সংসদের উদ্যোগে নবীনবরণ আয়োজন করা হয়।

মওলানা ভাসানী হল ছাত্র সংসদের পক্ষ থেকে সবসময়ই নবীণ শিক্ষার্থীদের পাশে থাকার প্রচেষ্টা থাকবে যাতে করে শিক্ষার্থীদের একটি সুস্থ স্বাভাবিক আবাসন ব্যবস্থা নিশ্চিত করা যায়। হল প্রশাসনকে ধন্যবাদ সার্বিকভাবে অনুষ্ঠানটির বিষয়ে সহায়তা করার জন্য”

হল সংসদের ভিপি আব্দুল হাই স্বপন বলেন, “মওলানা ভাসানী হল প্রতিষ্ঠার পর থেকে এই প্রথম জাঁকজমকভাবে হল প্রশাসনের সহযোগিতায় মওলানা ভাসানী হল ছাত্র সংসদের উদ্যোগে ৫৪ তম আবর্তনের নবীনবরণ ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে।

নবীণ শিক্ষার্থীদের গনরুম গেস্টরুমমুক্ত একটি সুন্দর আবাসনব্যবস্থাকে প্রাধান্য দিয়েই কাজ করে যাবে মওলানা ভাসানী হল ছাত্র সংসদ”

জাকসু সাধারণ সম্পাদক (জিএস) মাজহারুল ইসলাম বলেন, “নতুন এক পরিবেশ পেয়েছে নবীন ব্যাচ। বিগত সময়ে এই হলে গণরুম, গেস্টরুমসহ বিভিন্নভাবে শিক্ষার্থীদের অত্যাচার নির্যাতন করা হয়েছে।

আমরা বর্তমানের সুন্দর পরিবেশ কাজে লাগিয়ে সৎ, যোগ্য হিসেবে গড়ে উঠব। আগামীর দিন শুধু সম্ভাবনার।”

উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ বলেন, “বিগত সময়ে হলগুলোতে আইয়ামে জাহেলিয়াত ছিল।

রাত-বিরেতে গেস্টরুম, গণরুম কালচারের কারণে শিক্ষার্থীদের স্বাভাবিক জীবন বিঘ্ন হয়েছে। আমরা এখন একটি পরিবর্তন পেয়েছি। ছাত্রসংসদ হয়েছে। আমরা এই গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে চাই।”

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেএম রাশিদুল আলম, হল প্রাধ্যক্ষ অধ্যাপক কামরুজ্জামান, জাকসুর ভিপি আব্দুর রশিদ জিতু, জিএস মাজহারুল ইসলাম এবং জাকসু ও অন্যান্য হল সংসদের নেতৃবৃন্দ।

Share Now