চট্টগ্রাম বন্দর এলাকায় যে কোন সভা-সমাবেশ নিষিদ্ধ

আপডেট: November 11, 2025 |
Screenshot 2025 1111 220323
print news

মোহাম্মদ রেজাউল করিম, স্টাফ রিপোর্টারঃ চট্টগ্রাম বন্দর এলাকায় যে কোন ধরনের সভা-সমাবেশ, মিছিল, মিটিং, মানববন্ধন এবং পথসভা এক মাসের জন্য নিষিদ্ধ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

মঙ্গলবার (১১ নভেম্বর) সিএমপি কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই আদেশ জারি করা হয়। আগামী ১২ নভেম্বর থেকে পরবর্তী ৩০ দিন (১১ ডিসেম্বর) পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

বন্দর এলাকার স্বাভাবিক কার্যক্রম এবং আমদানি-রপ্তানি প্রক্রিয়া নির্বিঘ্ন রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Share Now

এই বিভাগের আরও খবর