পাঁচ দফা দাবীতে বগুড়ায় জামায়াতের বিক্ষোভ

আপডেট: November 14, 2025 |
inbound7890938694356035537
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদের ভিত্তিতে নভেম্বরে গণভোট, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবীতে বগুড়া জেলা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী।

১৪ নভেম্বর (শুক্রবার) বিকেলে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বগুড়া জেলা জামায়াত ইসলামী ও শহর শাখার উদ্যোগে স্থানীয় পৌর খোকন পার্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

শহর জামায়াতের আমির ও বগুড়া-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা মানছুরুর রহমান, শহর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেক, সহকারি সেক্রেটারি অধ্যাপক রফিকুল আলম, মাওলানা আব্দুল হামিদ বেগ, মাওলানা হেদায়েতুল ইসলাম, মাজাহানপুর উপজেলা সেক্রেটারী শহিদুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া শহর শাখার সভাপতি আজগর আলী, জামায়াত নেতা আব্দুস ছালাম তুহিন, অধ্যক্ষ ইকবাল হোসেন, মাহফুজুল হক, এনামুল হক রানা প্রমূখ।

অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে ভাষণে একই দিনে ভোট ও গণভোটের ঘোষণা দিয়েছেন।

তাঁর এই ধরণের ঘোষণায় জাতি হতাশ ও বিস্মিত হয়েছে। প্রধান উপদেষ্টা একটি দলের আনুকুল্য পেতে জাতীয় নির্বাচনের আগে গণভোটের মতো জন গুরুত্বপূর্ণ দাবীকে উপেক্ষা করেছেন।

ছাত্র-জনতার আন্দোলনে দেশ ফ্যাসিস্ট মুক্ত হয়েছে। এই জাতিকে বোকা মনে করা ঠিক হবেনা। অবিলম্বে জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের পদক্ষেপ নিন। অন্যথায় জনগণ উল্টোপথে হাঁটা শুরু করতে বাধ্য হবে।

সমাবেশ শেষে খোকন পার্ক হতে একটি বিশাল বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে। এতে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।

Share Now

এই বিভাগের আরও খবর