বগুড়ার শাজাহানপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

আপডেট: November 14, 2025 |
inbound2733439911535867378
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুর উপজেলার মাদলা ও চাঁচাইতারা গ্রামের যৌথ উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

১৪ নভেম্বর (শুক্রবার) বিকেলে বগুড়ার শাজাহানপুর উপজেলাধীন সরকারি চাঁচাইতারা মাদলা উচ্চ বিদ্যালয় মাঠে অগ্রদূত ক্লাবের আয়োজনে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাদলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান শামীম জায়দার।

বেলুন ও পায়রা উড়িয়ে ফাইনাল খেলার উদ্বোধন করেন উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া শহর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুর হক চৌধুরী হিরু।

বিশেষ অতিথি ছিলেন উপস্হিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন ও আবু শাহিন সানি, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হাই রনি, মাদলা ইউনিয়ন বিএনপির সভাপতি মোশাররফ মাস্টার, উপজেলা বিএনপির সহ-সভাপতি ইদ্রিস আলী সাকিদার ও মঞ্জুর কাদের মন্টু, কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম, যুববিষয়ক সম্পাদক আতাহার আলী কাইয়ুম, খোট্টাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমান ও সাধারণ সম্পাদক আবুল বাশার, মাঝিরা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশাররফ হাসান , শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক বাবলু মন্ডল সহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। ফাইনাল খেলাটি বদলীবলান একতা ক্লাব ও হেলেঞ্চাপাড়া স্পোর্টিং ক্লাবের মধ্যে অনুষ্ঠিত হয়।

খেলায় টান টান উত্তেজনার মধ্য দিয়ে বদলীবলান একতা ক্লাব ১–০ গোলে হেলেঞ্চাপাড়া স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

খেলা দেখতে মাঠে ছিল বিপুল সংখ্যক দর্শকের ভিড়। স্থানীয় ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিতে পুরো মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

Share Now

এই বিভাগের আরও খবর