বগুড়ায় আঃলীগের পৌর সাধারণ সম্পাদক শামসুল গ্রেফতার

আপডেট: November 16, 2025 |
inbound4710507553999924969
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুর পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃশমসুল আলম (৪৫) -কে সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেফতার করেছে পুলিশ।

তিনি উপজেলরা পৌর এলাকার আবুল হোসেনের ছেলে এবং পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

এসব তথ্য নিশ্চিত করেছে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম শফিক।

ওসি শফিকুল ইসলাম শফিক জানান, গ্রেফতারকৃত আসামী শামসুল আলমের বিরুদ্ধে শাজাহানপুর থানায় ২৮ /০৯/২৫ ইং তারিখে মামলা নং -৩০,জিআর নং-৩৫৮, ধারা ৯(৩) /১০/১১/১৩,সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ -এর অধিনে মামলা রয়েছে। উক্ত মামলার তাকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান।

Share Now

এই বিভাগের আরও খবর