“গোবিপ্রবি রোভার স্কাউট গ্রুপের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প”

গোবিপ্রবি প্রতিনিধি : গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের আয়োজনে ” ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্প” অনুষ্ঠিত হয়।
১১৬ নং শহীদ মাহবুব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, এবং নিলার মাঠ এলাকার স্থানীয়দের রক্তের গ্রুপ নির্ণয় এবং রক্তদানে উৎসাহিত করার লক্ষ্যে দিনব্যাপী এই কার্যক্রম পরিচালিত হয়।
আজ রবিবার ( ১৬ই নভেম্বর ২০২৫) ১১৬ নং শহীদ মাহবুব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উক্ত ক্যাম্প অনুষ্ঠিত হয়।
উক্তে ক্যাম্পে উপস্থিত ছিলেন মোঃ মজনুর রশিদ, উডব্যাজার, সম্পাদক ও সহযোগী অধ্যাপক, সমাজবিজ্ঞান বিভাগ, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; মোঃ জুবাইর আল মাহমুদ, এএলটি, রোভার স্কাউট লিডার, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়;
তৌফিক এলাহি, স্কিল কোর্স সম্পন্ন; রোভার অনিক কুমার সাহা, সভাপতি, রোভার ইন কাউন্সিল; রোভার ফারিহা, সম্পাদক, রোভার ইন কাউন্সিল; এছাড়াও অত্র গ্রুপের রোভার ও গার্ল-ইন-রোভারবৃন্দ।
সম্পাদক মোঃ মজনুর রশিদ বলেন, “রোভার স্কাউট সবসময় মানবিক ও সমাজসেবামূলক কাজে এগিয়ে আসে। আজকের ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প শিক্ষার্থীদের রক্তদানে উদ্বুদ্ধ করবে এবং জরুরি মুহূর্তে রক্তের অভাব দূর করতে সহায়তা করবে।
বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী যদি রক্তদানে এগিয়ে আসে, তবে অসংখ্য প্রাণ বাঁচানো সম্ভব। ভবিষ্যতেও আমরা রোভার স্কাউট গ্রুপকে নিয়ে আরও জনসেবামূলক কার্যক্রম বাস্তবায়ন করব।”
আরএসএল মোঃ জুবাইর আল মাহমুদ বলেন, “রোভার স্কাউটের মূল লক্ষ্য হল তরুণদের নৈতিকতা, সেবা ও নেতৃত্বের চর্চায় উদ্বুদ্ধ করা।
আজকের এই ক্যাম্প শুধুমাত্র রক্তের গ্রুপ জানার সুযোগই নয়, বরং মানবিকতার চর্চা ও সমাজের প্রতি দায়বদ্ধতা শেখানোর এক বাস্তব প্রয়াস।
রোভারদের অংশগ্রহণ আমাকে খুব অনুপ্রাণিত করেছে। সামনে আমরা আরও বড় পরিসরে স্বাস্থ্যসেবা কার্যক্রম আয়োজনের পরিকল্পনা করব”।




















