কুষ্টিয়ায় আচরণ বিধি ভাঙ্গার প্রবণতা
আপডেট: November 16, 2025
|

আসাদুর রহমান, কুষ্টিয়া জেলা প্রতিনিধি: ত্রয়োদশ সংসদ নির্বাচন অনেকাটাই পিচ্ছিল পথে। তবে প্রধান রাজনৈতিক দল বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন প্রাথমিক ভাবে দলীয় প্রার্থী মনোনয়ন দিয়েছে।
দলীয় মনোনয়ন পাওয়া প্রার্থীদের নির্বাচনী প্রতীকসহ রঙিন পোষ্টারে ছেয়ে ফেলা হয়েছে দেয়াল ও রাস্তা ঘাট।
তফশিল ঘোষনার আগেই নির্বাচনী আচরণ বিধির স্পষ্ট লংঘনের প্রবণতার এ চিত্র কুষ্টিয়া ৪ আসনের। রবিবার সন্ধ্যায় খোকসা উপজেলা সদর থেকে তোলা ছবি।



















