বগুড়ায় ৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মিরাজুল গ্রেফতার

শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুর উপজেলায় গোহাইল ইউনিয়নের ৩ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি মোঃ মরিচ( ইসলাম ওরফে মরিচ(৪০)-কে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে থানা পুলিশ।
১৯ নভেম্বর (বুধবার) বিকাল সাড়ে ৫ টার দিকে বগুড়ার শাজাহানপুর থানাধীন খরনা ইউনিয়নের চন্ডীবর গ্রাম গামী রাস্তার মাথায় বগুড়া হইতে নাটোরগামী মহাসড়কের উপর হইতে তাকে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী মোঃ মিরাজুল ইসলাম ওরফে মরিচ শাজাহানপুর উপজেলাধীন গোহাইল সরদারপাড়া গ্রামের মোঃ মকবুল হোসেনের ছেলে এবং উপজেলার গোহাইল ইউনিয়নের ৩ নং ওয়ার্ড যুবলীগ এর সভাপতি।
শাজাহানপুর থানার এসআই মোঃ শরিফুল ইসলাম জানান, উপজেলার গোহাইল ইউনিয়ন যুবলীগ সভাপতি মিরাজুলকে ৬৫ ( পয়ষট্টি) পিস ইয়াবা ট্যাবলেটসত হাতেনাতে মিরাজুলকে আটক করা হয়।
শাহজাহানপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) শফিকুল ইসলাম শফিক জানান,গ্রেফতারকৃত আমাসী মিরাজুল ইসলামকে শাজাহানপুর থানায় ২৮/০৯/২৫ ইং তারিখের সন্ত্রাস বিরোধী দায়ের করা মামলা নং ৩০,জিআর নং ৩৫৮, ধারা-৯(৩)/১০/১১/১০ সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ মামলায় গ্রেফতার দেখিয়ে আজ বৃহস্পতিবার সকালে বিজ্ঞ আাদলতে প্রেরণ করা হয়েছে।


