বগুড়ায় অত্যাধুনিক ধারালো বিদেশি চাকুসহ সোয়াইব গ্রেফতার

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুর উপজেলার খলিসাকান্দি এলাকা থেকে অত্যাধনিক ধারালো বিদেশি চাকুসহ মোঃ সোয়াইব (৩৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে শাজাহানপুর থানা পুলিশ।
১৯ নভেম্বর (বুধবার) দিবাগত রাত পৌনে ৯ টার দিকে বগুড়ার শাজাহানপুর থানার এসআই (নিঃ) সাইফুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় উপজেলার খলিকসাকান্দি গ্রামস্হ জৈকন মতিয়ার রহমান পিন্টু এল. জি. পি. ইট ভাটার প্রধান গেটের সামনে দুবলাগাড়ী বাজার হতে মোতাইল যাওয়ার পাকা রাস্তার উপর থেকে তাকে সোয়াইবে ধারালো চাকুসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মোঃ সোয়াইব বগুড়ার শাজাহানপুর উপজেলাধীন ঘাসিড়া নওদাপাড়া গ্রামের মোঃ ইউসুফ আলী’র ছেলে।
শাজাহানপুর থানার অফিস ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম শফিক এর নিকট বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, গ্রেফতারকৃত সোয়াইব এর বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করে আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।


