ভূমিকম্পে হতাহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেবে ঢাকা জেলা প্রশাসন

আপডেট: November 22, 2025 |
inbound1728881166339936591
print news

রাজধানীতে অবস্থানকালে ভূমিকম্পে নিহত ও আহত ব্যক্তিদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে ঢাকা জেলা প্রশাসন। নিহতের পরিবারকে সর্বোচ্চ ২৫ হাজার টাকা এবং আহতদের সর্বোচ্চ ১৫ হাজার টাকা সহায়তা প্রদান করা হবে।

শুক্রবার (২১ নভেম্বর) রাতে ঢাকা জেলা প্রশাসক মো. রেজাউল করিম এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এতে বলা হয়, আহত ব্যক্তির ক্ষেত্রে চিকিৎসকের সুপারিশক্রমে এই সহায়তা দেওয়া হবে। সহায়তা গ্রহণের জন্য ব্যক্তি নিজে অথবা তার পরিচর্যাকারী (অ্যাটেনডেন্ট) বা নিকটাত্মীয় জেলা প্রশাসনের কন্ট্রোল রুমে যোগাযোগ করতে পারবেন।

সহায়তার জন্য ঢাকা জেলা প্রশাসনের কন্ট্রোল রুমের ফোন নম্বর: +৮৮০১৭০০৭১৬৬৭৮।

এর আগে, শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০ টা ৩৮ মিনিটে রাজধানী ঢাকাসহ সারাদেশে ভূমিকম্প অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৭, যার উৎপত্তিস্থল নরসিংদী। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

ভূমিকম্পে এখন পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছে সাড়ে চারশোর বেশি মানুষ।

Share Now

এই বিভাগের আরও খবর