জয়পুরহাট রেড ক্রিসেন্ট সোসাইটির ভোট ২৯ নভেম্বর

আপডেট: November 23, 2025 |
inbound2405841506089389219
print news

জয়পুরহাট সংবাদদাতাঃ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জয়পুরহাট ইউনিটের কার্যনির্বাহী কমিটির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৯ নভেম্বর। জয়পুরহাট সদর উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

ওই দিন বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। ভাইস চেয়ারম্যান, সেক্রেটারি ও পাঁচটি সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

গতকাল প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়। ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন, সেক্রেটারি পদে ছয়জন ও সদস্য পদে ২০ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

নির্বাচন কমিশনার ওমর আলী বাবু বলেন, নির্বাচনে মোট ৩১ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ ও জমা দিয়েছেন। আমরা আশা করছি  সুষ্ঠু নিরপেক্ষ  এবং উৎসব মূখর পরিবেশে আগামী ২৯ তারিখ নির্বাচন সম্পূর্ণ হবে।

জয়পুরহাট জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ও নির্বাচন কমিশনার মাহমুদুল হাসান বলেন, রেড ক্রিসেন্ট সোসাইটির ইতিহাসে এবারই প্রথম প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হচ্ছে।

Share Now

এই বিভাগের আরও খবর