বগুড়ায় দুই সন্তানকে গলাকেটে হত্যার পর মায়ের আত্মহত্যা

আপডেট: November 25, 2025 |
inbound8339032116774396542
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুরে ৪ বছরের শিশু সাইফ ও ২ বছরের শিশু কন্যা সাইফার জবাই করা মরদেহসহ মা সাদিয়া মোস্তারিমের ঝুকান্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

২৫ নভেম্বর (মঙ্গলবার) সকাল ৯টার দিকে বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিড়া ইউনিয়নের খালিশকান্দি গ্রাম থেকে মোছাঃ সাইফা(৪), মোঃ সাইফ(২) ও মা মোছাঃ সাদিয়া মোস্তারিম(২৪) এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছে শাজাহানপুর থানার অফিস ইনচার্জ(ওসি) শফিকুল ইসলাম শফিক।

এর আগে ২৪ নভেম্বর(সোমবার) দিবাগত রাতের কোনো এক সময় উপজেলার খালিশপুর গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়,খালিশপুর গ্রামের ওই বাড়িতে সাদিয়া মোস্তারিম স্বামী শাহাদাৎ হোসেন দুই,সন্তান নিয়ে বসবাস করতেন।

স্বামী শাহাদাৎ হোসেন সেনাবাহিনীর সৈনিক। তিনি ৭ দিনের ছুটিতে নিজ বাড়িতে আসেন।

শাহজাহান থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম শফিক জানান, সকালে স্বজনরা মা ও দুই শিশুকে ঘুম থেকে না ওঠায় ডাকাডাকি করেন। দরজা ভেতর থেকে বন্ধ থাকায় সন্দেহ হয়।

পরে দরজা ভেঙে ঘরে প্রবেশ করলে তারা দেখেন -ঘরের ভেতর গৃহবধূ সাদরয়া মোস্তারিম ঝুলন্ত অবস্থায় এবং বিছানায় দুই শিশুর গলাকাট মরদেহ পড়ে আছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ তিনটির সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে।

এরপর মরদেহগুলোর ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, “গৃহবধূ কি দুই সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছেন,নাকি এটি পরিকল্পিত সাম্প্রতিক কোনো হত্যাকান্ড – তদন্তেই নিশ্চিত হওয়া যাবে।”

স্হানীয় সূত্র থাকে জানা যায়, শশুর শাশুড়ী ও স্বামীর সাথে মোছাঃ সাদিয়া মোস্তারিমের পারিবারিক দ্বন্দ্বের জেরে এমন ঘটনা ঘটতে পারে। মা সন্তানকে হত্যা,করে নিজেও আত্মহতি দিয়েছে।

এ ঘটনায় নিহত সাদিয়ার স্বামী মোঃ শাহাদাৎ হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

Share Now