বগুড়ায় ১৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার ০১

আপডেট: November 26, 2025 |
inbound2871776933026129930
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুরে পুলিশের মাদক বিরোধী অভিযানে ১৫০ গ্রাম গাঁজাসহ মোঃ সোহেল রানা(২৬) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

২৪ নভেম্বর (সোমবার) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া শাজাহানপুর উপজেলায় অভিযান পরিচালনা করে পুলিশ।

অভিযানে শাজাহানপুর থানার এসআই (নিঃ) মোঃ গোলাম মোস্তাফা সঙ্গীয় অফিসার ফোর্সেরে সহায়তায় শাজাহানপুর থানাধীন ১৩ নং ওয়ার্ড সড়কপাড়া শাকিনের করতোয়া নদীর ব্রিজ সংলগ্ন কলা বাগানের ভিতর হতে মোঃ সোহেল রানাকে গ্রেফতার করা হয়।

এ সময় তার নিজ হেফাজতে থাকা ১৫০ (একশত পঞ্চশ) গ্রাম মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত সোহেল রানা শাজাহানপুর থানাধীন মাদলা গ্রামের মৃত- কছির উদ্দিন এর ছেলে।

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম শফিক এর নিকট বিষয় জানতে চাইলে তিনি বলেন, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আজ মঙ্গলবার দুপুরের পর তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর