বগুড়ায় র‌্যাব-১২ এর মাদক বিরোধী অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ০২

আপডেট: November 27, 2025 |
inbound8152437400358780185
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় র‌্যাব-১২ এর অভিযানে অভিনব কায়দায় মাদকদ্রব্য পরিবহন কালে ১,৯৭০ পিস নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টায় র‍্যাবের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাাধ্যে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

২৬ নভেম্বর (বুধবার) বিকেল গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১২, বগুড়া জানতে পারে যে, সিরাজগঞ্জ জেলা হতে কতিপয় ব্যাক্তি মোটরসাইকেল যোগে নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে বহন করে গাইবান্ধার দিকে আসিতেছে।

এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব-১২,বগুড়ার অধিনায়কের দিকনির্দেশনায় এবং র‌্যাব সদরদপ্তর ইন্ট উইং এর সহযোগীতায় বিকাল আনুমানিক ৪টার দিকে র‌্যাব-১২, বগুড়ার একটি চৌকস আভিযানিক দল জেলার শাজাহানপুর থানাধীন মাঝিড়া ইউনিয়নের মেজর হাকিম মার্কেটের কাজিপুর রেশন স্টোর নামক মুদি দোকানের সামনে ঢাকা-রংপুরগামী মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে।

অভিযানকালে মোঃ রেজাউল করিম শেখ (৪৮) ও অমল চন্দ্র বর্মন (৩২) নামের দুই জনকে ১,৯৭০ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করতে সক্ষম হয়।

আটকের সময় মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১টি পুরাতন রেজিঃ বিহীন সাদা কালো Apache RTR 160 4V মোটরসাইকেল,একটি পুরাতন মোবাইল, ০২ টি বাটনমোবাইল, ০৬টি সিম ও নগদ ৮,১৯০/- টাকা জব্দ করা হয়।

inbound3865713223635390903

গ্রেফতারকৃত মোঃ রেজাউল করিম শেখ গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানাধীন ভাতগ্রাম ইউনিয়নের , খেোর্দ্দ রুহিয়া গ্রামের মৃত-কছির উদ্দিনের ছেলে এবং অমল চন্দ্র বর্মন একাই এলাকার অনূকুল চন্দ্র বর্মন এর ছেলে।

র‍্যাব-১২, বগুড়ার এটিসি স্কোয়াড্রন লীডার ও কোম্পানি কমান্ডার ফিরোজ আহমেদ জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়ের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আজ বৃহস্পতিবার দুপুরে বগুড়া জেলার শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর