সারিয়াকান্দিতে নবাগত ইউএনও’র সাথে বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দের মতবিনিময়

আপডেট: November 28, 2025 |
inbound7847868679291944660
print news

মামুন মিয়া, সারিয়াকান্দি প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দিতে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে বীরমুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষকমন্ডলী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, ছাত্র প্রতিনিধি সহ গণমাধ্যমকর্মীদের সাথে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা সিব্বির আহমেদ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এসময় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা সিব্বির আহমদ সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

উক্ত মতবিনিময়কালে উপস্থিত ছিলেন,সহকারী কমিশনার (ভূমি) আতিকুর রহমান, সারিয়াকান্দি বণিক সমবায় সমিতির সভাপতি সিরাজুল ইসলাম ফুল, পৌর বিএনপির সভাপতি সাহাদৎ হোসেন সনি সহ বিভিন্ন নেতৃবৃন্দগণ।

Share Now

এই বিভাগের আরও খবর