জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির সভাপতি মোমেন ফকির, সম্পাদক শহিদুল ইসলাম

আপডেট: November 30, 2025 |
inbound7603807441572468752
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত আইনজীবীদের নিরঙ্কুশ বিজয় হয়েছে।

একমাত্র সভাপতি পদে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল মনোনীত সভাপতি পদপ্রার্থী এ্যাড. আব্দুল মোমিন ফকির নির্বাচিত হয়েছেন।

এছাড়া সাধারণ সম্পাদক পদে এ্যাড. শহিদুল ইসলাম-১ এবং যুগ্ম সম্পাদকসহ বাকী ১১ পদের ১০টি পদেই জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত প্যানেল জয়ী হয়েছেন।

শনিবার (২৯ নভেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত জেলা আইনজীবী ভবনে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতিত্ব, সাধারণ সম্পাদকসহ মোট ১১টি পদে ১৮জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

এর মধ্যে গ্রন্থাগার, প্রচার ও প্রকাশনা সম্পাদক, নিরীক্ষা সম্পাদক ও সদস্য পদে ৩জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় সভাপতি, সম্পাদকসহ ৬টি পদে নির্বাচন ভোটগ্রহণ হয়েছে।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার আব্দুর রহমান সরকারসহ ৯জন কমিশনার দায়িত্ব পালন করছেন।

Share Now

এই বিভাগের আরও খবর