খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে ব্রিফ দুপুরে

আপডেট: December 4, 2025 |
inbound4319568465592187003
print news

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ খবর জানাতে ব্রিফ করবে বিএনপি।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) দুপুরে হাসপাতালের সামনে ব্রিফ করবেন তার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন।

বিএনপির মিডিয়া সেল সূত্র তথ্য নিশ্চিত করেছে।

এদিকে বৃহস্পতিবার সকালে হাসপাতালের সামনে বিএনপির নেতাকর্মীদের ভিড় কম ছিল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেশ কিছু নেতাকর্মী হাসপাতালের সামনে ভিড় করছেন।

তারা হাসপাতালের প্রধান ফটকের সামনের সড়ক কাঁটাতারের ব্যারিকেডের সামনে দাঁড়িয়ে আছেন। হাসপাতালের সামনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি রয়েছেন।

অন্যদিকে এসএসএফের নিরাপত্তা প্রটোকল অনুযায়ী আজ হাসপাতালটির কাছের দুটি মাঠে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমানবাহিনীর হেলিকপ্টারের পরীক্ষামূলক অবতরণ-উড্ডয়নের কথা রয়েছে। তাই এ বিষয়ে বিভ্রান্ত না হতে সরকারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

হাসপাতালের একটি সূত্র জানায়, খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত আছে। তার চিকিৎসায় দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন। গত ২৩ নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।

পরীক্ষায় ফুসফুসে সংক্রমণ ধরা পড়ায় তাকে ভর্তি করা হয়। গত রোববার ভোরের দিকে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে এসডিইউ থেকে সিসিইউতে নেওয়া হয়।

Share Now