বগুড়ায় দেশীয় অস্ত্রসহ দুই তরুণ গ্রেফতার

আপডেট: December 5, 2025 |
inbound681133808320254085
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া জেলা শহরপর সরলপুর এলাকা থেকে দেশীয় ধারালো অস্ত্রসহ দুই তরুণকে গ্রেফতার করেছে পুলিশ।

০৪ ডিসেম্বর (বৃহস্পতিবার) সকালে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার বড় সরলপুর ধাপপাড়া ও দিঘলকান্দি পশ্চিমপাড়া এলাকা অভিযান পরিচালনা করে ৪টি ধারালো দপশীয়,অস্ত্র, একটি চাইনিজ কুড়াল ও একটি কাঠের হকিস্টিকসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- বগুড়া সদর উপজেলাধীন বড় সরলপুর ধাপপাড়া এলাকার মৃত হেলাল উদ্দিনের ছেলে তৌফিক আল সানি (২০) এবং দিঘলকান্দি পশ্চিমপাড়া এলাকার মোঃ আনোয়ারের ছেলে মোঃনাজিম (১৮)।

বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে ধাপপাড়া এলাকা থেকে সানিকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে চারটি দেশীয় ধারালো অস্ত্র ও একটি হকিস্টিক উদ্ধার করা হয়।

পরে সানির দেওয়া তথ্যের ভিত্তিতে পশ্চিমপাড়া এলাকা থেকে তার সহযোগী নাজিমকে গ্রেফতার করা হয়। তার শোয়ার বিছানার তোষকের নিচ থেকে একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা রুজু করে বিকালে আদালতে পাঠানো হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর