আত্মগোপনে থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী হাফিজুর গ্রেফতার

আপডেট: December 8, 2025 |
inbound1157064149550852974
print news

শাজাহান আলীর, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় দীর্ঘ ২৩ বছর পলাতক থাকার পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী হাফিজুর(৫৫) নামের এক জনকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (০৭ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে বগুঠা শহরের শাকপালা মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামী হাফিজুর রহমান গাবতলী উপজেলার পদ্মপাড়া এলাকার মৃত আফজাল হোসেনের ছেলে।

আজ সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান।

পুলিশের এই কর্মকর্তা জানান, ২০০২ সালে রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এক মামলায় হাফিজুর রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড দেন এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

রায় ঘোষণার পর তিনি আদালতে হাজির না হয়ে কৌশলে দীর্ঘ ২৩ বছর ধরে দেশের বিভিন্ন স্থানে ছদ্মবেশে পলাতক ছিলেন।

তিনি আরও বলেন, আসামীর বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানাটি গাবতলী থানায় মূলতবী রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় বেতার বার্তায় জানানো হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর