হাদীকে হত্যা চেষ্টার প্রতিবাদে জয়পুরহাটে ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল

জয়পুরহাট প্রতিনিধিঃ ওসমান হাদীকে হত্যা চেষ্টার প্রতিবাদে জয়পুরহাটে ছাত্র শিবিরের উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ছাত্রশিবির জয়পুরহাট জেলা শাখার সভাপতি তারেক হোসেনের নেতৃত্বে জয়পুরহাট শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দান থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের পাঁচুর মোরে এসে শেষ হয়।
উক্ত বিক্ষোভ মিছিল থেকে নেতৃবৃন্দরা ওসমান হাদীর উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে, তারা আর বলেন ২৪ ঘন্টার মধ্যে ওসমান হাদীর উপরে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে।
নেতৃবৃন্দরা আরো বলেন এক ওসমান হাদীকে হত্যার চেষ্টা করে বিপ্লবীদের দমিয়ে রাখা যাবে না, লক্ষ লক্ষ ওসমান হাদী বাংলাদেশের আনাছে কানাছে জীবন দেওয়ার জন্য প্রস্তুত। তবুও আধিপত্যবাদীদের সাথে কোন আপোষ করবে না।
এসময় উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের জেলা সেক্রেটারি আশরাফুল ইসলাম, জেলা অফিস সম্পাদক তারেক ইসলাম, জেলা অর্থ সম্পাদক মোর্শেদুল ইসলাম, জেলা সাহিত্য সম্পাদক ইসমাইল হোসেন, জেলা এইআরডি সম্পাদক ফরহাদ হোসেন ও জেলা দাওয়াহ সম্পাদক নাহিদ হোসেন স্থানীয় নেতৃবৃন্দরা।














