নবনির্মিত সিএমপি হেডকোয়ার্টার্স ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত

আপডেট: December 14, 2025 |
inbound2382655019234044055
print news

মোহাম্মদ রেজাউল করিম, চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রাম লালদীঘিস্থ নবনির্মিত সিএমপি হেডকোয়ার্টার্স ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৪ ডিসেম্বর) বিকাল ৩.০০ ঘটিকায় উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে নবনির্মিত হেডকোয়ার্টার্স ভবনের উদ্বোধন ঘোষণা করেন সিএমপি কমিশনার হাসিব আজিজ,‌ বিপিএম।

উদ্বোধনের শুরুতে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানান সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) ও অতিরিক্ত দায়িত্বে (অর্থ ও প্রশাসন) মোঃ হুমায়ুন কবির।

এরপর সিএমপির একটি চৌকস টিম তাঁকে গার্ড অব অনার প্রদান করেন। এসময় দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএমপির উপ-পুলিশ কমিশনার (সদর) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (এস্টেট এন্ড ডেভলপমেন্ট) মোঃ ফেরদৌস আলী চৌধুরী বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত)সহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দ।

Share Now

এই বিভাগের আরও খবর