বিজয় দিবসে ফ্রি মেডিকেল ক্যাম্প ও শিক্ষাবৃত্তি প্রদান
আপডেট: December 16, 2025
|

কাব্য সুলতানা, নিজস্ব প্রতিবেদক: আজ ১৬ ডিসেম্বর সকালে বারাকাহ কিডনি এন্ড জেনারেল হাসপাতালের উদ্যোগে ১৫ দিনব্যাপী চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয় এবং মেধাবীদের মধ্যে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আমার দেশ পত্রিকার চেয়ারম্যান ও সম্পাদক ড. মাহমুদুর রহমান।
ইনসাফ বারাকাহ হাসপাতাল ও বারাকাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রফেসর ডা. মতিয়ার রহমানের সভাপতি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইউরোলজিস্ট, ইনসাফ বারাকাহ হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর প্রফেসর ডা. এম ফখরুল ইসলাম।














