পাচার হওয়া অর্থ ফেরত আনতে ৪ থেকে ৫ বছর লাগে : গভর্নর

আপডেট: December 18, 2025 |
inbound6090970392975159866
print news

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানিয়েছেন, বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ বিদেশ থেকে ফেরত আনতে সাধারণত ৪ থেকে ৫ বছর সময় লাগে। এর চেয়ে কম সময়ে অর্থ ফেরত আনা সম্ভব নয়।

বুধবার সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালাহউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

পাচার হওয়া অর্থের ফেরতের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে গভর্নর বলেন, সরকার এ বিষয়ে আন্তরিক এবং অনেক অগ্রগতি হয়েছে। তবে নির্দিষ্ট কতটি মামলা আছে তা তিনি মনে করতে পারছেন না।

সাইফুজ্জামান চৌধুরীর লন্ডনের মামলা প্রসঙ্গে তিনি জানান, মামলাটি সেখানে লড়াই হয়নি, ফলে ইতোমধ্যেই হেরে গেছে। অর্থ ফেরত আসার সময়কাল ফেব্রুয়ারি থেকে জুন মাস পর্যন্ত হতে পারে। অন্য মামলার ক্ষেত্রে, ফেরতের সময় নির্ভর করবে আবেদন প্রক্রিয়ার ওপর এবং এটি দীর্ঘ প্রক্রিয়া।

এস আলম সংক্রান্ত প্রসঙ্গে গভর্নর বলেন, ওয়াশিংটনে এস আলম আরবিট্রেশন ফাইল মিউটেশন করেছে। এটি একটি জটিল প্রক্রিয়া, কিন্তু বাংলাদেশ ব্যাংক মামলা লড়বে।

তিনি আরও যোগ করেন, বিদেশ থেকে অর্থ ফেরত আনা প্রক্রিয়ায় সরকারি পদক্ষেপ চলমান এবং সময়সাপেক্ষ হলেও আশা করা হচ্ছে প্রক্রিয়া সফল হবে।

Share Now

এই বিভাগের আরও খবর