হাদি হত্যার প্রতিবাদে মিছিল শেষে ফেরার পথে শিবির নেতার মৃত্যু

আপডেট: December 19, 2025 |
fakhrul islam 1
print news

শহীদ ওসমান হাদি হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে ফেরার পথে বগুড়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে পড়ে এক শিবির নেতার মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)।

আজ শুক্রবার দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এদিন সন্ধ্যায় শিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম এ তথ্য জানান।

জানা যায়, নিহত রাফিউল হাসান শিবিরের বগুড়া জেলা পূর্ব শাখার সাথী ছিলেন এবং একটি উপশাখার সভাপতির দায়িত্বে ছিলেন।

২০২৫ সালের এইচএসসি পরীক্ষা দিয়ে বিশ্ববিদ্যালয় ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন তিনি।

Share Now