শাহজাদপুরে অভিযোগ দ্বায়েরের পরেও  দুর্নীতিবাজ পিআইও বহাল তবিয়তে 

আপডেট: December 20, 2025 |
inbound338649263623314539
print news

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরে অর্থ আত্মসাতের অভিযোগ দায়েরের পরেও বহাল তবিয়তে রয়েছেন উপজেলা পিআইও আবুল কালাম আজাদ।

অভিযোগ সূত্রে জানা যায়, শাহজাদপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদের বিরুদ্ধে ২০২৪- ২৫ অর্থবছরের প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ এনে প্রধান উপদেষ্টার কার্যালয়, উপদেষ্টা দুর্যোগ ব্যবস্থােনা ও ত্রান মন্ত্রনালয়, দুর্নীতি দমন কমিশন (দুদক) এর উপ পরিচালক ও সিরাজগঞ্জ জেলা প্রশাসক বরাবরসহ  বিভিন্ন মন্ত্রনালয়ে অভিযোগ দ্বায়েরের পরেও বহাল তবিয়তে রয়েছেন এই দুর্নীতিবাজ আবুল কালাম আজাদ।

অভিযোগে উল্লেখ করা হয়, আওয়ামীলীগের দোষর আবুল কালাম আজাদ আওয়ামীলীগের নেতার্মীদের সাথে হাত মিলিয়ে বিগত বছরগুলোতে টি আর, কাবিখা,কাবিটাসহ বিভিন্ন প্রকল্প থেকে প্রায় কোটি কোটি টাকা আত্মসাত করেছেন।

এ ছাড়া সম্পদ অর্জনের তথ্য গোপন এবং জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জনের অভিযোগে আবুল কালাম আজাদ ও তার স্ত্রী-সন্তানের বিরুদ্ধে গত বছর মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সেই মামলায় ওয়ারেন্ট ভূক্ত আসামী হওয়ায় পিআইও আবুল কালাম আজাদ শাহজাদপুর উপজেলায় তার অফিসে তিনি নিয়মিত না বসার ফলে বিপাকে পরতে হয় অফিসে সেবা নিতে আসা সকল মানুষ।

ব্যাপারে দেশের বিভিন্ন অনলাইন পোর্টাল ও পত্রিকায় নিউজ প্রকাশ হয়।

শুধু তাই নয়  ২০২৫-২৬ অর্থ বছরের প্রকল্পে  অনিয়মের অভিযোগে কিছুদিন আগেও বিভিন্ন পত্রিকায় নিউজ প্রকাশ হয়েছে।

এতো কিছুর পরেও আবুল কালাম আজাদ শাহজাদপুর উপজেলায় তার অফিসে  কিভাবে বহাল তবিয়তে রয়েছেন এটাই শুধু শাহজাদপুর বাসীর অজানা।

এতো কিছুর পরেও কেন তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হচ্ছেনা এ ব্যাপারে এলাকাবাসীর মনে জেগেছে নানা প্রশ্ন।

তাই এই দুর্নীতিবাজ পিআইও আবুল কালাম আাজাদের তথ্য প্রমানের ভিত্তিতে তার দৃষ্টান্ত মূলক শাস্তীর দাবী জানিয়ে সরকারের উর্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে শাহজাদপুর বাসী।

এ ব্যাপারে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, আমার বিরুদ্ধে আনীত অভিযোগ মনগড়া, মিথ্যা।

Share Now

এই বিভাগের আরও খবর