সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের ফেসবুক পেজ রিমুভ করলো মেটা

আপডেট: December 26, 2025 |
inbound8940831416175585873
print news

সম্প্রতি অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীবের ৩০ লক্ষাধিক ফলোয়ারের অফিশিয়াল ফেসবুক পেজটি রিমুভ করেছে মেটা কর্তৃপক্ষ।

শুক্রবার নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে আসিফ মাহমুদ এ তথ্য জানান।

জানা গেছে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে নিয়ে দেওয়া পোস্টের কারণে পেজটি রিপোর্ট করা হয়।

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘ওসমান হাদি ভাই সংশ্লিষ্ট সব পোস্ট ও ভিডিওতে স্ট্রাইক এবং সংঘবদ্ধ রিপোর্টের মাধ্যমে আমার অফিশিয়াল পেজ (৩০ লাখের বেশি ফলোয়ার) রিমুভ করা হয়েছে।

বিভিন্ন টেলিগ্রাম গ্রুপেও লিংক শেয়ার করে সংঘবদ্ধ রিপোর্ট করা হয়েছে। হাদি ভাইকে নিয়ে দেওয়া তিনটি ভিডিওতেই স্ট্রাইক করা হয়েছে।’

এ ঘটনায় ফেসবুক কর্তৃপক্ষের অফিসিয়াল কোনো মন্তব্য পাওয়া যায়নি।

 

Share Now

এই বিভাগের আরও খবর