সিরাজগঞ্জের তিন আসনে ৭ প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ১৯

আপডেট: January 4, 2026 |
inbound8045553290896862370
print news

‎সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জের তিনটি সংসদীয় আসনে প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে।

রবিবার (০৪ জানুয়ারী) সকালে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত যাচাই-বাছাইয়ে তিনটি সংসদীয় আসনের ২৬ জন প্রার্থীর মধ্যে ৭ জনের মনোনয়ন পত্র বাতিল ও একটি স্থগিত করা হয়েছে। বৈধ ঘোষনা করা হয়েছে ১৯ টি মনোনয়ন পত্র।

‎প্রার্থীদের উপস্থিতিতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো: আমিনুল ইসলামসহ নির্বাচনী দায়িত্ব প্রাপ্তরা মনোনয়নপত্রগুলো যাছাই-বাছাই করেন।

‎সিরাজগঞ্জ-৪ সংসদীয় আসনে মোট ৬ প্রার্থীর মধ্যে জামায়াত মনোনীত মাওলানা রফিকুল ইসলাম খান, বিএনপি মনোনীত এম আকবর আলী, ইসলামি আন্দোলনের আব্দুর রহমান ও জাতীয় পার্টির হিন্টন প্রামানিকের মনোনয়ন বৈধ ঘোষনা হয়েছে।

সিরাজগঞ্জ-৫ সংসদীয় আসনে ৭ প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত আমিরুল ইসলাম খান আলিম, জামায়াত মনোনীত আলি আলম, ইসলামি আন্দোলনের নুরন নবী, গনঅধিকার পরিষদের ইউসুফ আলীর মনোনয়ন বৈধ ঘোষনা হয়েছে।

সিরাজগঞ্জ-৬ সংসদীয় আসনে ১৩ প্রার্থীর মধ্যে বিএনপির এম এ মুহিত, জামায়াতের মিজানুর রহমান, এনসিপি’র সাইফ মুস্তাফিজ, জেএসডির ইলোরা খাতুন, বাসদের আনোয়ার হোসেন, আমজনতার দলের আসাদুল হক, ইসলামি আন্দোলনের মিসবাহ হোসেন, ইসলামি ফ্রন্টের মোশাররফ হোসেন, জাতীয় পার্টির মোকতার হোসেন, এবি পার্টির আবু জাফরের মনোনয়ন বৈধ ঘোষনা করা হয়েছে।

Share Now