জয়পুরহাটে শীতার্তদের মাঝে রেড ক্রিসেন্ট এর শীতবস্ত্র বিতরণ

আপডেট: January 7, 2026 |
inbound3010931837369141981
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটে শীতার্ত দুস্থ অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।

জয়পুরহাট রেড ক্রিসেন্ট চত্বরে শীতবস্ত্র বিতরণ করেন জেলা প্রশাসকের প্রতিনিধি অতিরিক্ত জেলা প্রশাসক নুরুল ইসলাম।

এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জয়পুরহাট রেড ক্রিসেন্টের সহ-সভাপতি মতিয়র রহমান, সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান সুইট,রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য পারভিন বানু রুলি, খলিলুর রহমান, শরিফুল ইসলাম, আল কাউসার জনি, ইউএলও শেখ আরিফুজ্জামানসহ রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মকর্তা-কর্মচারী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জয়পুরহাট রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, আজ ৫০০ জন শিক্ষার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এছাড়া বিতরণের উদ্দেশ্যে আরো শীতবস্ত্রের চাহিদা দেওয়া হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর