শাহজাদপুর প্রেসক্লাবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া

আপডেট: January 8, 2026 |
inbound8649894179823177591
print news

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরে মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে শাহজাদপুর প্রেসক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ জানুয়ারী) বাদ আছর মরহুম আপোষহীন সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে শাহজাদপুর প্রেসক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজাদপুর প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক আয়োজিত এ মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি এমএ জাফর লিটন ও সঞ্চলনায় ছিলেন, প্রেসক্লাবের সাধারন সম্পাদক  আলআমিন হোসেন।

উক্ত দোয়া মাহফিল পরিচালনা করেন সাতবাড়িয়া ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আব্দুস সালাম।

দোয়া মাহফিলে মরহুমার আত্মার শান্তি কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সহ-সভাপতি রাসেল সরকার, যুগ্ম-সাধারণ সম্পাদক জাকারিয়া আহমেদ, সাংগঠনিক সম্পাদক কোরবান আলী লাভলুসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্য ও স্থানীয় সাংবাদিকরা।

দোয়া মাহফিল শেষে উপস্থিত সকলে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

Share Now

এই বিভাগের আরও খবর