সৈয়দকাঠিতে পাইপগানসহ আ.লীগ নেতা তারিকুল ইসলাম গ্রেফতার

আপডেট: January 8, 2026 |
inbound7896986318276132917
print news

বানারীপাড়া প্রতিনিধি : বরিশালের বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নে অভিযান চালিয়ে পাইপগানসহ এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৭ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বানারীপাড়া থানার ওসি (তদন্ত) শতদল মজুমদারের নেতৃত্বে থানার উপ-পরিদর্শক মো. আলী হাসানের তত্ত্বাবধানে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় সৈয়দকাঠী ইউনিয়ন আওয়ামী লীগের নেতা তারিকুল ইসলাম (তারেক)-কে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

অভিযানকালে তারিকুল ইসলামের বাড়ি থেকে একটি পাইপগান, আটটি কার্তুজ, দুটি ছেনি ও একটি রামদা উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

এ বিষয়ে বানারীপাড়া থানা পুলিশ জানায়, উদ্ধারকৃত অস্ত্র ও দেশীয় ধারালো অস্ত্রের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Share Now

এই বিভাগের আরও খবর